ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় সুখবর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 29
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ১১ জুন পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের। তবে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হবে আরও ছয় দিন। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে লিওনেল মেসির দল।

প্রথম ম্যাচের আগে অনেকটাই গুছিয়ে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বর্তমানে ক্যানসাস সিটিতে নিজেদের বেসক্যাম্পে অবস্থান করছে আর্জেন্টিনা দল। সেখানকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির নির্ভরযোগ্য ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওলে’।

ওলের প্রতিবেদন অনুযায়ী, চোটে থাকা আর্জেন্টিনা দলের বেশিরভাগ খেলোয়াড়ই সুস্থ হয়ে উঠছেন। দুই রাইট-ব্যাক নাহুয়েল মোলিনা ও গনসালো মন্টিয়েলও পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছেন। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই তাদের শুরুর একাদশে দেখা যেতে পারে।

এরই মধ্যে থিয়াগো আলমাদা চিকিৎসকদের কাছ থেকে খেলার অনুমতি পেয়েছেন। শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। দীর্ঘ ক্লাব মৌসুমের কারণে পেশিতে অতিরিক্ত চাপ তৈরি হলেও এখন অনেকটাই স্বস্তিতে রয়েছেন এই মিডফিল্ডার।

অন্যদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের আঙুলের চোট নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও দলের সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসিকে নিয়ে চিন্তা নেই। তবে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না কোচিং স্টাফ। বর্তমানে বিশেষ রিকভারি প্রোগ্রামের অংশ হিসেবে দিনে দুই দফা অনুশীলন ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন মেসি। ফলে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম। তবে তিন দিন পর আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে পরিস্থিতি বিবেচনা করে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে তাকে।

দলের ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া ও ফিটনেস কোচ লুইস মার্টিনের নিবিড় তত্ত্বাবধানে চলছে মেসির এই সতর্ক পুনর্বাসন কার্যক্রম। বিশ্বকাপের প্রথম ম্যাচে অধিনায়ককে পুরোপুরি প্রস্তুত রাখাই এখন আর্জেন্টিনা শিবিরের প্রধান লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় সুখবর

আপডেট সময় : ০৪:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬