ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে ‘হার ভোট,হার সিট’ ক্যাম্পেইন কেরানীগঞ্জে ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক মোস্তাকের পিতার ১১ তম মৃত্যুবার্ষিকী আজ কেরানীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ। কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া দশ বছরে মাইজিপি: গ্রামীণফোনের ডিজিটাল সেবায় নতুন মাইলফলক কেরানীগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

কেরানীগঞ্জে ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 66
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেরানীগঞ্জ সংবাদদাতা:

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের পৃথক দুটি অভিযানে কেরানীগঞ্জ থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সার্বিক সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ঢাকা-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. সিরাজ-উদ দৌলাহ ও এসআই (নিরস্ত্র) ঝন্টু চক্রবর্তী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক দুটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ৮ আগস্ট রাত ৮টা ১০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাঁচাবাজারের সামনের রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. সাজিদ (২৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের ঘোষকান্দা এলাকার বাসিন্দা।

অপরদিকে, একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রেলস্টেশনের সামনে খালপাড় ব্রিজের ওপর অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ মো. আলাউদ্দিন ঢালী (৩২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি শরীয়তপুর জেলার পালং থানার আটিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং দক্ষিণ কেরানীগঞ্জের কালীবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী রুজু করা হয়।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জে ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১০:৪০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬