ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার কোন বোর্ডে পাসের হার কত? বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল দলের “টিম ম্যানেজার” হিসেবে দায়িত্ব পালন করছেন। সীসার বিষে ঝুঁকিতে শিশুরা, দূষণ রোধে ময়মনসিংহে সচেতনতামূলক মানববন্ধন 📢 আদাবর থানা যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবিত তালিকা জমা দিলেন এস এম নুরুল ইসলাম বাবু ———: যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 37
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়না আক্তার (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাত ২টা ১৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকার জনি টাওয়ারের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই ইয়াকুব আলীসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ময়না আক্তার (৪৮) ঢাকার দোহার থানার কাজির চর বেপারী বাড়ি এলাকার বাসিন্দা। অভিযানকালে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ময়না আক্তারের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নম্বর ৮৭, তারিখ ৩১ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

আপডেট সময় : ০৯:১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬