ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

ক্ষুদ্রঋণ ও গৃহঋণ সুবিধা বিস্তারে আইএফসি'র সঙ্গে চুক্তি

ক্ষুদ্রঋণ ও গৃহঋণ সুবিধা বিস্তারে আইএফসি’র সঙ্গে চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 304
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাতে ডিজিটাল আর্থিক সেবা (ডিএফএস) ও স্বল্প ও মধ্যমেয়াদি গৃহায়ন ঋণ সুবিধা দিতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান এবং ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় সাড়ে তিন লাখ মার্কিন ডলারের একটি প্রকল্প নথিতে স্বাক্ষর করেছে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)।

বুধবার (১৬ এপ্রিল) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি নিজ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ও আইএফসি’র দক্ষিণ এশিয়ার ম্যানেজার (এফআইজি আপস্ট্রিম এবং অ্যাডভাইজরি) মেহদি চারকই ‘বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স সেক্টর ডেভলপমেন্ট’ প্রকল্পে সই করেন। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক এবং আইএফসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পটির লক্ষ্য হলো—ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানসমূহের ঋণ কার্যক্রমকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরে সহায়তা করা এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ দেওয়ার মাধ্যমে উন্নতমানের আবাসন সুবিধার জন্য একটি নীতি পরিবেশ গড়ে তোলা। এই উদ্যোগের মাধ্যমে এমআরএর অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবা ও হাউজিং মাইক্রোফাইন্যান্স সংক্রান্ত নীতিমালা, রোডম্যাপ ও নির্দেশিকা প্রণয়নের সুযোগ সৃষ্টি হবে।

২০২৩ সালে এমআরএ ও আইএফসি ‘মাইক্রোফাইন্যান্স সেক্টর ডেভলপমেন্ট ডাইয়াগোনোস্টিক: ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য অফারিং অব ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড মাইক্রো হাউজিং’ শীর্ষক একটি যৌথ গবেষণা পরিচালনা করে। এই গবেষণার প্রাপ্ত সুপারিশ ও বিশ্লেষণ এই প্রকল্পের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করেছে।

আইএফসির দক্ষিণ এশিয়ার ম্যানেজার (এফআইজি আপস্ট্রিম এবং অ্যাডভাইজরি) মি. মেহদি চারকই বলেন, এই যৌথ প্রয়াস বৈশ্বিক অভিজ্ঞতা ও স্থানীয় বাস্তবতার এক অনন্য সংমিশ্রণ, যা প্রান্তিক পর্যায়ে বিশেষ করে নারীদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি ও জীবনমান উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে।

এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাতকে তথ্যপ্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার পথে এগিয়ে নিতে আজ এমআরএ ও আইএফসির মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তিটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এমআরএ সহায়ক নীতিমালা প্রণয়ন, পরীক্ষামূলক কার্যক্রমে সহায়তা এবং দ্রুত পরিবর্তনশীল এ খাত পর্যবেক্ষণের জন্য অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কার্যকর ও দূরদর্শী ভূমিকা পালনে দৃঢ় প্রতিজ্ঞ।

এমআরএর মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে এমআরএ কর্মকর্তাদের জন্য ডিজিটাল ম্যাচিউরিটি টুল বিষয়ক কর্মশালা, এক্সপোজার ভিজিট, এবং ডিজিটাল ট্রান্সফরমেশন ও ডিজিটাল ফাইনান্সিয়াল লিটারেসি সংক্রান্ত কর্মশালা আয়োজন করা হবে। পাশাপাশি, হাউজিং মাইক্রোফাইন্যান্স বিষয়েও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ সব কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল রূপান্তর ও হাউজিং মাইক্রোফাইন্যান্স খাতে প্রণয়নযোগ্য নীতিমালা ও পর্যবেক্ষণ কাঠামো ডিজাইন ও উন্নয়ন করা হবে। প্রকল্পটির সময়সীমা ১৮ (আঠারো) মাস ধরা হয়েছে । প্রকল্পের মোট আনুমানিক বাজেট নির্ধারিত হয়েছে সাড়ে তিন লাখ মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্ষুদ্রঋণ ও গৃহঋণ সুবিধা বিস্তারে আইএফসি'র সঙ্গে চুক্তি

ক্ষুদ্রঋণ ও গৃহঋণ সুবিধা বিস্তারে আইএফসি’র সঙ্গে চুক্তি

আপডেট সময় : ০২:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫