ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার নিয়োগ বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা 

ঢাকায় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন সেন্ট্রাল গভঃ বয়েজ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 148
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের এবারের আসরে (২০২৪-২৫ মৌসুমে) চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর মতিঝিল বালক সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বর্তমান নাম মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় হলেও শিক্ষাঙ্গনে এই প্রতিষ্ঠান সেন্ট্রাল গভঃ নামেই পরিচিত। পাকিস্তান আমলে ঢাকায় এটিই ছিল কেন্দ্রীয় সরকারের পরিচালিত স্কুল।

আজ সোমবার পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট মাঠে ফাইনালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে মতিঝিলের স্কুলটি।

আবহাওয়ার কারণে ৫০ ওভারের ম্যাচটি এদিন ৩৩ ওভারে নেমে আসে। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। দলটির উদ্বোধনী জুটিতে আসে ৩০ রান। এরপর অল্প সময়ের মাঝেই দুই উইকেট হারিয়ে ফেলে তারা। পরে চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটি গড়েন ফাহিম ও ননী গোপাল।

ইনিংসের সর্বোচ্চ ৪৩ রান করেন ফাহিম, এছাড়া গোপাল করেন ৩২ রান। নির্ধারিত ৩৩ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮৭ রান তুলে ফেলে মতিঝিল বালক সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ৪৫ বলে ৫৩ রান করেন দলটির ওপেনার আমিন।

এরপর আরিফুল ইসলামকে সাথে নিয়ে বাকি পথটা সহজেই পাড়ি দেন শাকিল মোল্লা। নিশ্চিত করেন দলের বড় জয়৷ তিনি অপরাজিত ছিলেন ৫০ বলে ৫৩ রান করে। আরিফুল ইসলাম অপরাজিত ছিলেন ২৪ বলে ১৭ রান করে।ম্যাচসেরা হয়েছেন শাকিল মোল্লা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকায় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন সেন্ট্রাল গভঃ বয়েজ

ঢাকায় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন সেন্ট্রাল গভঃ বয়েজ

আপডেট সময় : ০৩:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫