ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

গুলশানে হাঁটতে গিয়ে ইউকে নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 151
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানের রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন পার্কে হাঁটতে গিয়ে FILIPP POGGI (৬৫) নামের এক যুক্তরাজ্য (ইউকে) নাগরিক মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে গুলশান ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল করিম জানান, খবর পেয়ে তারা ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই রেজাউল করিম আরও জানান, পার্কে হাঁটার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফিলিপ পজ্জি। পার্কের নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের স্থায়ী ঠিকানা যুক্তরাজ্যের 14 Bostock Close, Elmesthorpe, Leicestershire, UK। তিনি GINO Poggi-এর সন্তান। বর্তমানে তিনি গুলশানের বারিধারা রোড নং ১১, বাসা নং ২২, এপার্টমেন্ট ৪/এ-তে বসবাস করছিলেন এবং পেশায় চাকরিজীবী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গুলশানে হাঁটতে গিয়ে ইউকে নাগরিকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫