ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার নিয়োগ বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার।

ময়মনসিংহে তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 115
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের হালুয়াঘাটে এক তরুণীকে (১৬) ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মো. আবুল বাশারসহ (২৩) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ধারা বাজার এলাকা থেকে আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে মামলার মো. মিলন মিয়া (২১) নামে এক সহযোগীকে গ্রেপ্তার হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ শাখা) মো. আব্দুল্লাহ আল মামুন।

ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগীর মা লিখা চাম্বু গং বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এতে আবুশ বাশার ও মো. মিলন মিয়াকে আসামি করা হয়।

এর আগে, সোমবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নের অজ্ঞাত স্থানে জোরপূর্বক এই ধর্ষণের ঘটনা ঘটে।

জানা যায়, ওইদিন সকালে পূজা দেখার কথা বলে ভুক্তভোগীকে মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে আনেন আসামি মিলন। তিনি নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। কিন্তু মিলন ওই মেয়েকে নিয়ে সারাদিন স্থানীয় সালমা পার্কে ঘোরাঘুরির পর রাতে আসামি মিলন ভুক্তভোগীকে একই এলাকার আবুল বাশারের অটোরিকশায় তুলে দেয়। এরপর অটোচালক আবুল বাশার তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে রাত ১১টার দিকে ভুক্তভোগীকে স্থানীয় গামারিতলা মোড়ে ফেলে চলে যান।

মামলার বাদী আরও বলেন, মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য সে আমার মেয়েকে ডেকে নিয়ে অটোরিকশায় জোর করে তুলে দিলে এ ঘটনা ঘটে। আমি এ ঘটনার বিচার চাই।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর দুই আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। এখন তাদের আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫