ময়মনসিংহ জিলা স্কুল এ্যালামনাই এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ০১:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 127
ময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে “ময়মনসিংহ জিলা স্কুল এ্যালামনাই এসোসিয়েশন”-এর নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটিতে অধ্যাপক এ. কে. এম. শফিকুল ইসলামকে আহ্বায়ক এবং রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব, ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
নবনির্বাচিত আহ্বায়ক অধ্যাপক এ. কে. এম. শফিকুল ইসলাম বলেন,
“এই সংগঠনের মাধ্যমে প্রাক্তন ছাত্রদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সমাজ ও শিক্ষার উন্নয়নে আমরা সক্রিয় ভূমিকা রাখব।”
অন্যদিকে সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন বলেন,
“সবার সহযোগিতায় এ্যালামনাই এসোসিয়েশনকে একটি আদর্শ ও মডেল সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।”
সভা শেষে উপস্থিত প্রাক্তন ছাত্ররা নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
🌸 ময়মনসিংহ জিলা স্কুল এ্যালামনাই এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌸




















