ময়মনসিংহে ডিএসএও ইন্টার-স্কুল র্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট ২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 266
ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে “ময়মনসিংহ ডিএসএও ইন্টার-স্কুল র্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট ২০২৫” ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১ নভেম্বর ২০২৫) জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব কবির হোসেন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব আসাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ওবায়দুল্লাহ এবং প্রফেসর নিতাই-মঞ্জু চেস একাডেমির পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব আল-আমিন। প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। খেলার বিভিন্ন ধাপে উত্তীর্ণ বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।
বাংলাদেশ দাবা ফেডারেশন ও প্রফেসর নিতাই-মঞ্জু চেস একাডেমির সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।
অতিথিরা বলেন, দাবার এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মানসিক বিকাশ, ধৈর্য ও কৌশলগত চিন্তাশক্তি বৃদ্ধির এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হবে । প্রাণবন্ত অংশগ্রহণ ও সুন্দর ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে যোগ করেছে নতুন মাত্রা।




















