ময়মনসিংহে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত লুৎফুল্লাহেল মাজেদ বাবু
- আপডেট সময় : ০৯:৫৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 121
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ময়মনসিংহ নগরীর ট্রিপল থ্রী রেস্টুরেন্টে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহবায়ক শরীফ আবেদীন জায়েদী, সদস্য রাতুল সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মী এবং ময়মনসিংহের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভায় ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “বিএনপি জনগণের দল, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দল ও জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অটল থাকবে। জনগণই আমাদের শক্তি, এবং তাদের সহযোগিতায় আমরা সামনে এগিয়ে যাব।”
মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং মুক্ত, সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।




















