ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস শেরপুরের চলাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে বিশ হাজারের বেশি মানুষ মানববন্ধন ও সমাবেশ অংশগ্রহন করেন দেশে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 100
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত ও ২৮ জন হয়েছেন। সোমবার সকালের দিকে রাজ্যের তেনকাসি জেলার এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

তামিলনাড়ু পুলিশের তথ্য অনুযায়ী, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি বেসরকারি বাসের সঙ্গে তেনকাসি থেকে কোভিলপট্টির উদ্দেশে যাত্রা করা আরেকটি বাসের সংঘর্ষ হয়েছে। মুখোমুখি সংঘর্ষ হওয়ায় দুটি বাসই ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

রাজ্য পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, প্রাথমিক তদন্তে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী ‘কেইসার’ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে তথ্য পাওয়া গেছে। কর্মকর্তারা বলেছেন, তদন্তকারীরা মনে করছেন অতিরিক্ত গতি এবং চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় আহত ২৮ জনকে উদ্ধারের পর আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এই ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই দুর্ঘটনা তদন্তে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এছাড়া তদন্তকারী কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নিয়েছেন। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এম কে স্ট্যালিন লিখেছেন, তেনকাসির কাদায়ানাল্লু এলাকার বাস দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানির ঘটনায় গভীর শোকাহত তিনি। নিহতদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

সূত্র: এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

আপডেট সময় : ১১:০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫