ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদাবর থানা যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবিত তালিকা জমা দিলেন এস এম নুরুল ইসলাম বাবু ———: যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার নিয়োগ বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 234
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত মঙ্গলবার মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসের সূচনালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালিয়াকৈর উপজেলা প্রশাসন প্রথমে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে একে একে সাংবাদিক সংগঠন, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এরপর গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের নেতৃত্বে প্রায় ৫০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
তিনি আরও বলেন, শীতকে উপেক্ষা করে কালিয়াকৈর উপজেলা, পৌরসভা, কাশিমপুর, কোনাবাড়ি ও বাসন এলাকা থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—তারা সবাই তারেক জিয়ার আদর্শে বিশ্বাসী ও নিবেদিত কর্মী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি আ ন ম ইব্রাহিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, কাউন্সিলর সামছুল আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শেলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও পৌরসভার সাবেক কাউন্সিলরগণ।

আককাস আলি আকাশ
স্টাফ রিপোর্টার
দৈনিক জাতীয় খবর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আপডেট সময় : ০৮:০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫