ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদাবর থানা যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবিত তালিকা জমা দিলেন এস এম নুরুল ইসলাম বাবু ———: যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার নিয়োগ বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

টাঙ্গাইলে ডেভিলহান্ট অভিযানে গ্রেপ্তার ১৮

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 233
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিসহ ১৮ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলাজুড়ে এ অভিযান চালানো হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীও রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—আমজাদ হোসেন (৫৫), ফেরদৌস আলম পাহাড়ী (৪৫), শরীফ হোসেন (২৫), নাসির উদ্দিন (৪৭), সৈয়দা তানিয়া ইসলাম (৪৫), তারিফুল ইসলাম (৩৭) ফজলুল হক (৫০), আব্দুল হোসেন (৩২), মো. রাসেল (২৩) ওয়াদুদ রহমান শাহীন (৫১), এম. এ. হাকিম তালুকদার (৫৫), হৃদয় আহমেদ (২৮), মো. শামীম (৪৬), তাহসিন হোসেন আলীফ (২০), তপু মন্ডল (২২), মো. জুয়েল (২৫), রিপন মিয়া (৫০) ও মিনহাজ উদ্দিন (৫০)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯, দ্য পেনাল কোড, ১৮৬০, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দি এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য-সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টাঙ্গাইলে ডেভিলহান্ট অভিযানে গ্রেপ্তার ১৮

আপডেট সময় : ০৪:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫