ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার নিয়োগ বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার।

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 228
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে একটি সক্রিয় ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ-এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নির্দেশনায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ও গাঙ্গিনাপাড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দীর্ঘদিন ধরে ছিনতাই কার্যক্রমে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সোহেল হাসান ওরফে ধইন্না (২৩), শিব্বির আহম্মেদ বুলু (৩০), মোঃ আকরাম হোসেন (৩০), ইমন ওরফে চাকু ইমন (২৭), মোঃ পলাশ (২৭), মোঃ আশিকুর রহমান ওরফে আশিক (২৪) এবং নূর ইসলাম ওরফে গাট্টিচুর নুরা (২১)।

পুলিশ জানায়, সোহেল হাসান ওরফে ধইন্নার বিরুদ্ধে ১৫টি, শিব্বির আহম্মেদ বুলুর বিরুদ্ধে ১২টি, মোঃ আকরাম হোসেনের বিরুদ্ধে ৪টি, ইমন ওরফে চাকু ইমনের বিরুদ্ধে ৩টি, মোঃ পলাশের বিরুদ্ধে ১টি এবং নূর ইসলাম ওরফে গাট্টিচুর নুরার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। মোঃ আশিকুর রহমান ওরফে আশিক চক্রটির সহযোগী হিসেবে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবি পুলিশের এই সফল অভিযানে ময়মনসিংহ জেলায় ছিনতাইকারী চক্রের তৎপরতা দমনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১১:২৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬