ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- আপডেট সময় : ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 52
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ উপলক্ষে সকালে নগরের মহাবিদ্যালয় এলাকা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা।
শোভাযাত্রায় অংশ নেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি এবং জেলা প্রশাসক সাইফুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
শোভাযাত্রাটি নতুন বাজার, জিলা স্কুল, টাউন হল মোড় হয়ে জয়নুল উদ্যান-এর বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। বর্ণিল এ শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয় বাঙালির হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করে উৎসবের আবহ।
শোভাযাত্রা শেষে জয়নুল উদ্যানে বৈশাখী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত, নৃত্য ও পরিবেশনার মধ্য দিয়ে বরণ করা হয় বাংলা নতুন বছর।
অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণ তরুণীরা নববর্ষের এ আয়োজনকে আনন্দ, ঐতিহ্য ও মিলনের প্রতীক হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ




















