ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খোলা বাজারে উচ্চ মূল্যেও মিলছে না ডিজেল, ময়মনসিংহে ধান কাটায় চরম বিপাকে কৃষক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 53
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
খোলা বাজারে উচ্চ মূল্য পরিশোধ করেও ময়মনসিংহে প্রয়োজনীয় জ্বালানি (ডিজেল) পাচ্ছেন না কৃষকরা। কৃষি অফিসের টোকেনের মাধ্যমে তেল সংগ্রহ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা পাম্পে অপেক্ষা করতে হচ্ছে। তবুও অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় পরিমাণ তেল মিলছে না, এমনকি তেল শেষ হয়ে যাওয়ায় খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। ফলে ধান কাটা ও মাড়াই কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার মধ্যে পড়েছে হাজারো কৃষকের সোনালী ফসল।
জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে লক্ষ লক্ষ একর জমিতে পাকা ধান প্রস্তুত থাকলেও ডিজেল সংকটে অধিকাংশ হারভেস্টার মেশিন বন্ধ পড়ে আছে। এতে অনেক এলাকায় ধান কাটার কাজ কার্যত থমকে গেছে। জ্বালানির অভাবে মাড়াইকলগুলোও সচল রাখা যাচ্ছে না, ফলে কৃষকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয় সূত্র জানায়, অল্পসংখ্যক মাড়াইকল দিয়ে কাজ চালানো হলেও ডিজেলের মূল্যবৃদ্ধি ও সংকটের কারণে কৃষকদের অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। অনেক ক্ষেত্রে উৎপাদন খরচের চেয়েও বেশি ব্যয় করেও সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না তারা।
এদিকে, হারভেস্টার মেশিনের চালকরাও কর্মহীন হয়ে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পেশায় শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।
ময়মনসিংহের হাওর-বাওড় ও বিলাঞ্চলে এ বছর বোরো ও আমন মৌসুমে ভালো ফলন হলেও জ্বালানি সংকটে সেই সাফল্য এখন হুমকির মুখে। ধান কাটতে দেরি হলে যেকোনো সময় প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
কৃষক ও শ্রমিকরা জানান, “খোলা বাজারে টাকা বেশি দিলেও ডিজেল পাওয়া যাচ্ছে না। মেশিন চালাতে পারছি না, ধান মাঠেই পড়ে আছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।”
কৃষকদের দাবি, অবিলম্বে খোলা বাজারে পর্যাপ্ত ডিজেল সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত ধান কেটে নিরাপদে ঘরে তুলতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খোলা বাজারে উচ্চ মূল্যেও মিলছে না ডিজেল, ময়মনসিংহে ধান কাটায় চরম বিপাকে কৃষক

আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬