ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 95
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ১২ মে

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) বিকেল থেকে রাত পর্যন্ত কোতোয়ালী ও গৌরীপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নির্দেশনায় ডিবির ওসি (উত্তর) ও ওসি (দক্ষিণ)-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম নিউ কলোনী এলাকা থেকে বিকেল ৫টা ১০ মিনিটে ৩০ পিস ইয়াবাসহ গুলু রাণী সরকার (৪০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গৌরীপুর থানার মডেল মসজিদ এলাকা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ৫০ পিস ইয়াবাসহ জজ মিয়া (৪০), হাবিবুর রহমান ওরফে সেন্টু (৪৪) ও সানাউল হক (৪৮) নামে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে জজ মিয়ার বিরুদ্ধে পূর্বে ৯টি এবং সেন্টুর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সবশেষে কোতোয়ালী থানার আকুয়া এলাকা থেকে রাত ৯টা ১০ মিনিটে ৫৫ পিস ইয়াবাসহ হৃদয় (২৮) ও রাব্বী (২৪) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৭ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী ও গৌরীপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ডিবি পুলিশ আরও জানায়, এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের এমন অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬