ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি দক্ষিণের নতুন ওসি আশফাক রাগীব হাসান ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১

দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার

রিপোর্ট এম মাসুদ রানা
  • আপডেট সময় : ০৪:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 110
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের খানসামায় এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১১ মে) দিবাগত রাতে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরদার পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ শাহিনুর ইসলাম শাহিন (২৭)। তিনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার দক্ষিণ গোবিন্দপুর (জামালপাড়া) এলাকার আবু সামাদের ছেলে।

র‍্যাব জানায়, ভিকটিম খানসামা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শাহিন স্থানীয়ভাবে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন এবং ভিকটিম সেখানে প্রাইভেট পড়তেন। প্রাইভেট পড়ানোর সুবাদে তিনি দীর্ঘদিন ধরে ভিকটিমকে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ মার্চ সকালে কোচিং শেষে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভিকটিমকে আলাদা করে রেখে কোচিং সেন্টারের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত। এছাড়াও বিভিন্ন সময় ঘুরতে নেওয়ার কথা বলে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে চলতি বছরের ১৮ এপ্রিল অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভিকটিম বিষয়টি পরিবারকে জানায়। পরে ২৬ এপ্রিল ভিকটিমের পিতা বাদী হয়ে খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার নম্বর-১৪।

ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। পরে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬