ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক রহিমের, লাশ ফেরাতে সরকারের কাছে আকুতি পরিবারের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 108
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
দালালের প্রলোভনে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার যুবক আব্দুর রহিম। ড্রোন হামলায় তার মৃত্যুর খবর পৌঁছাতেই পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ছোট দুই ভাইকে পড়ালেখা করিয়ে মানুষ করার স্বপ্নও থেমে গেল তার অকাল মৃত্যুর মধ্য দিয়ে।

নিহত আব্দুর রহিম ফুলবাড়িয়া উপজেলার পুটিজানার নামাপাড়া গ্রামের মসজিদের ইমাম আজিজুল হকের বড় ছেলে। তিনি উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চরম অর্থকষ্টের কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পেরে ২০১৫ সালে প্রায় ৬ লাখ টাকা ঋণ করে সিঙ্গাপুরে পাড়ি জমান রহিম। দীর্ঘ সাত বছর বিদেশে থেকেও আর্থিকভাবে তেমন সাফল্য না পেয়ে হতাশ হয়ে দেশে ফিরে আসেন।

পরবর্তীতে ২০২৪ সালে আবারও ৩ লাখ টাকা ঋণ করে দালালের মাধ্যমে সিনোপেক কোম্পানির ভিসায় রাশিয়ায় যান তিনি। সেখানেও কাঙ্ক্ষিত আয় না হওয়ায় শেষমেশ বাড়ির জমি বন্ধক রেখে আরও টাকা জোগাড় করে মোটা বেতনের আশায় দালালের খপ্পরে পড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেন।

গত ২ এপ্রিল রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় তার মৃত্যু হয় বলে পরিবার জানতে পারে। এ খবর পৌঁছাতেই স্বজনদের আহাজারিতে গ্রামজুড়ে শোকের মাতম শুরু হয়।
নিহতের পরিবার দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আকুতি জানিয়েছে।
স্থানীয় ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল ইসলাম স্বজনদের আশ্বাস দিয়ে বলেছেন সব ধরনের সরকারী সহযোগিতা করা হবে।

তিনি বলেন দালালের প্রলোভনে পড়ে এভাবে তরুণদের বিদেশে গিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়া উদ্বেগজনক সবাইকে কর্মসংস্থান মন্ত্রনালয়ের সঠিক নিয়মে বিদেশ যেতে অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক রহিমের, লাশ ফেরাতে সরকারের কাছে আকুতি পরিবারের

আপডেট সময় : ০৮:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬