ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​ময়মনসিংহে আইনশৃঙ্খলা বাহিনীর বড় সাফল্য: একদিনে মাদক, চোরাচালান পণ্য ও চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার ময়মনসিংহের ধোবাউড়ায় ৫৪৯ বোতল মদসহ তিনজন আটক ময়মনসিংহে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার অযথা বাইকের হর্ন ও শব্দদূষণ রোধে ময়মনসিংহে মানববন্ধন শেরেবাংলা নগরে সাংবাদিকের ব্যাগ ছিনতাই, মোবাইল-ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়াছেন বাজেট ২০২৬-২৭ নিত্য পণ্যে কর ছাড়, অস্ত্র ও বিলাসী গাড়িতে বাড়তি কর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক রহিমের, লাশ ফেরাতে সরকারের কাছে আকুতি পরিবারের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্রামবাসীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে হালুয়াঘাটে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে শতাধিক হেক্টর ফসল তলিয়ে ক্ষতি চরম দুশ্চিন্তায় কৃষক, যোগাযোগ ব্যবস্থাও ঝুঁকিতে

শেরেবাংলা নগরে সাংবাদিকের ব্যাগ ছিনতাই, মোবাইল-ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়াছেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 32
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে এনটিভির এক সাংবাদিকের তিনটি মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক কাজী শফিউল ইসলাম (৫২) । বুধবার (১৩ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলার সামনে থেকে তার ব্যাগটি ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। তিনি এনটিভির সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী জানান, ঘটনার সময় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) কামরুল ইসলাম সহযোগিতা করলেও ক্রাইমের পুলিশ কোন সহযোগিতায় এগিয়ে আসেননি। তার জন্য ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। তখন তাদের কাছে ভুক্তভোগী সহযোগিতা চেলে তারা বলেন আমরা কি করব । এর আগেও ওই এলাকায় অনেক ছিনতাইয়ের ঘটনায় ঘটেছে। কিন্তু সংশ্লিষ্ট থানার পুলিশ কোন পদক্ষেপ না নেওয়ার কারণে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে । পুলিশ প্রশাসন নিরব । জিডিতে উল্লেখ করা হয়, ব্যাগের ভেতরে থাকা তিনটি স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন, সাউথইস্ট ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রো পাস, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র হারিয়ে যায়। হারানো মোবাইলগুলোর মধ্যে ছিল একটি Samsung Galaxy Note 4 এবং দুটি Samsung Galaxy Note 9 মডেলের ফোন।
ঘটনার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও হারানো মালামালের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি নং-১১৫৭, জিডি ট্র্যাকিং নম্বর AXC797 হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক কাজী শফিউল ইসলাম জানান, “ছিনতাইকারীরা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পেশাগত তথ্যসম্বলিত ব্যাগটি নিয়ে গেছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরেবাংলা নগরে সাংবাদিকের ব্যাগ ছিনতাই, মোবাইল-ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়াছেন

আপডেট সময় : ০৪:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬