ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

অযথা বাইকের হর্ন ও শব্দদূষণ রোধে ময়মনসিংহে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 115
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

অযথা বাইকের হর্ন ও শব্দদূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহ।

আজ অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা “অযথা হর্ন বন্ধ করুন”, “শব্দদূষণ রোধ করুন” এবং “শান্ত পরিবেশ নিশ্চিত করুন”সহ বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, অতিরিক্ত হর্ন ও শব্দদূষণ বর্তমানে নগরজীবনে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে শিশু, বয়স্ক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে পার্ক ও জনসমাগমস্থলে অযথা হর্নের ব্যবহার মানুষের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে।

তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সুন্দর, বাসযোগ্য ও শব্দদূষণমুক্ত শহর গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।

কর্মসূচিতে সাধারণ মানুষও শব্দদূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অযথা বাইকের হর্ন ও শব্দদূষণ রোধে ময়মনসিংহে মানববন্ধন

আপডেট সময় : ০৪:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬