ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণে আসছে নতুন নেতৃত্ব, আলোচনায় সক্রিয় নেতারা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 121
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার কমিটি যেকোনো সময় পুনর্গঠন করা হতে পারে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে। বর্তমান কমিটির নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রদল নেতাদের সমন্বয়ে নতুন ও পুরোনোদের নিয়ে শক্তিশালী কমিটি গঠনের বিষয়ে দলটির শীর্ষ পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে।

দলীয় সূত্রগুলো বলছে, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী, সাংগঠনিক দক্ষতা সম্পন্ন এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলা নেতাদের এবার মূল্যায়ন করা হচ্ছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা এবং সাংগঠনিক কার্যক্রম সচল রাখায় কয়েকজন নেতার নাম আলোচনায় উঠে এসেছে।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তরুণ নেতৃত্বের পাশাপাশি অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে সম্ভাব্য নেতৃত্বে কারা আসছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রকাশ করা হয়নি। কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতারা বিষয়টি নিয়ে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

দলীয় নেতাকর্মীদের ধারণা, চলমান রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামকে সামনে রেখে এবার ঢাকার দুই মহানগরেই চমক থাকছে নেতৃত্বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণে আসছে নতুন নেতৃত্ব, আলোচনায় সক্রিয় নেতারা

আপডেট সময় : ০৪:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬