ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে র‍্যাব-১৩ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা

রিপোর্ট এম মাসুদ রানা নিজস্ব সংবাদ দৈনিক জাতীয় খবর।
  • আপডেট সময় : ০২:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 22
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর মহানগরীতে র‍্যাব-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুর ১টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত র‍্যাব-১৩ সদর কোম্পানি, রংপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুরের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল মহানগরীর কোতোয়ালী থানাধীন নবাবগঞ্জ ও হাড়িপট্টি রোড বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৩ ধারায় পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো—

  • মেসার্স মিন্টু স্টোর : ১ হাজার টাকা
  • মেসার্স আলম স্টোর : ২০ হাজার টাকা
  • সিংড়া হাউজ : ২০ হাজার টাকা
  • গোপাল ঘর : ২০ হাজার টাকা

এসময় মোট ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাব-১৩ জানায়, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্র ধারণ করে বাহিনীটি নিয়মিতভাবে হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ও অস্ত্র উদ্ধার, চোরাচালান, বাজার মনিটরিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ মজুতদারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।

এছাড়াও অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে র‍্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রংপুরে র‍্যাব-১৩ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬