বাংলা টিভির এক দশক পূর্তি উপলক্ষে ফুলের শুভেচ্ছা
- আপডেট সময় : ০৪:৪১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 92
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি-র এক দশক পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি) নেতৃবৃন্দ।
সোমবার আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলা টিভির পরিচালক মীর নুর উস শামস শান্তনু-এর হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক। এসময় বাংলা টিভির এক দশকের সফল পথচলার প্রশংসা করেন অতিথিরা এবং ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য নাজমুল সাগর, তরিকুল ইসলাম অনিক, রাজিব চৌধুরী, জাতীয়বাদী সৈনিক দলের উত্তরের সভাপতি হুমায়ূন কবির, রাসেল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বাংলা টিভি দীর্ঘ এক দশক ধরে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংবাদ, বিনোদন ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলটি দর্শকমহলে আস্থা অর্জন করেছে। তারা বাংলা টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এক মিলনমেলা, যেখানে উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলা টিভির আগামী দিনের সাফল্য কামনা করেন।










