গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে একই পরিবারে ১১জন দগ্ধ ।
- আপডেট সময় : ০৪:২৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 228
ঢাকা সাভারের আশুলিয়ায় নরসিংহপুর একটি বাসায় দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে শিশু নারীসহ ১১জন দগ্ধ।দগ্ধরা হলেন,মমিন(৪),মাহাদী (৯),শামীম (১৫),সোয়াইদ (৪) সমাইয়া (৩ মাস),মোছাঃ শিউলি (৩২), মোছাঃ সূর্য বানু (৫০), মোছাঃ শারমিন (৩৫), মোঃ সোহেল (৩৮), মোঃ সুমন (৩২) ও মোছাঃ জহুরা (৭০) ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। পড়ে দগ্ধ অবস্থায় রাত একটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে নিয়ে আসা আবু ইসহাক জানান,
আশুলিয়ার নরসিংহপুর গোমাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে শিশুসহ ১জন দগ্ধ হয়।পরে আমরা তাদেরকে উদ্ধার করে প্রথমে আশুলিয়ার একটি হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য সবাইকে
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ ১১ জন এসেছে, পাঁচজনের অবস্থাই গুরুতর তারা হলো, মোঃ সুমন ৯৯ শতাংশ ,শিউলি ৯৫ শতাংশ ,শারমিন ৪২ শতাংশ,সোয়াইদ ২৭ শতাংশ, শামীম ১৪ শতাংশ, মাহাদি ১০ শতাংশ, সুমাইয়া ৯ শতাংশ, সূর্য বানু ৭ শতাংশ , সোহেল ১০ শতাংশ, জোহরা বেগম ৫ শতাংশ ও মনির ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক তাদের ভর্তি দেওয়া হয়েছে ও দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।তাদের ছয়জনের শ্বাসনালীতে বার্ন রয়েছে বলেও জানান তিনি। মোঃ আবু ইসহাক ০১৯২০-৮৪৪৫২০



















