ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদাবর থানা যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবিত তালিকা জমা দিলেন এস এম নুরুল ইসলাম বাবু ———: যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার নিয়োগ বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

ডেঙ্গু রোধে ময়মনসিংহে জনউদ্যোগের দিনব্যাপী প্রচারাভিযান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 202
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গুর ভয়াবহতা রোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ডেঙ্গু আক্রান্ত বিভিন্ন স্থানে দিনব্যাপী প্রচারাভিযান পরিচালনা করেছে জনউদ্যোগ ময়মনসিংহ।

প্রচারাভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় একযোগে মাইকিং, লিফলেট বিতরণ এবং পথসভা আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কার্যক্রমে নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানানো হয়।

হরিকিশোর রায়রোড ও নতুন বাজার এলাকায় আয়োজিত পথসভায় বক্তারা বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা এখন সময়ের দাবি।” তারা ময়মনসিংহ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান—মশা নিধনে আরও যত্নশীল, কার্যকর ও দায়িত্বশীল উদ্যোগ গ্রহণের জন্য।

পথসভায় বক্তব্য রাখেন জনউদ্যোগের পক্ষ থেকে আব্দুল কাদের চৌধুরী মুন্না, খন্দকার সুলতান আহমদ, জহিরুল আমীন রুবেল, সাবেক জয়েন্ট কনভেনার অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, সুজন ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শি কাজল ও আইইডি’র ব্যবস্থাপক নূর নাহার বেগম।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী আবুল মুনসুর, খন্দকার শরিফ আহম্মেদ এবং বিশিষ্ট সাংবাদিক নিয়ামুল কবীর সজল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব শাখাওয়াত হোসেন। দিনব্যাপী এই প্রচারণায় আইইডি ময়মনসিংহ কেন্দ্রের হিসাবরক্ষক মো. নূরুল খায়ের তালুকদার, প্রোগ্রাম অর্গানাইজার সূবর্ণা দাস, নন্দিতা সাহা, রিমা পালসহ যুব ও সাংস্কৃতিক ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা মনে করেন, নাগরিকদের সচেতনতা ও প্রশাসনের সমন্বিত পদক্ষেপই পারে ডেঙ্গুর ভয়াবহতা রোধ করতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডেঙ্গু রোধে ময়মনসিংহে জনউদ্যোগের দিনব্যাপী প্রচারাভিযান

আপডেট সময় : ১১:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫