ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল দলের “টিম ম্যানেজার” হিসেবে দায়িত্ব পালন করছেন। সীসার বিষে ঝুঁকিতে শিশুরা, দূষণ রোধে ময়মনসিংহে সচেতনতামূলক মানববন্ধন 📢 আদাবর থানা যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবিত তালিকা জমা দিলেন এস এম নুরুল ইসলাম বাবু ———: যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার নিয়োগ বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক

ত্রিশালে তিস্তা এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি, এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 129
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহের ত্রিশালে চলন্ত অবস্থায় ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি কোচের হোস পাইপ ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ধলা স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে হঠাৎ জে নম্বর কোচের হোস পাইপ ছিঁড়ে যায়। এতে ট্রেনটি তাৎক্ষণিকভাবে থেমে যায়।

পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীরা মেরামত কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর হোস পাইপ মেরামত শেষে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পুনরায় ছেড়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, ঘটনাটি স্টেশন এলাকার মধ্যে হওয়ায় একটি লাইন সাময়িকভাবে ব্লক হয়ে পড়ে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ত্রিশালে তিস্তা এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি, এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৫:০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬