ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে জাল নোটসহ যুবক আটক, পালিয়েছে নারী সহযোগী ময়মনসিংহে বজ্রপাতে দুই জনের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, এক সপ্তাহ ক্লাস-পরীক্ষা স্থগিত ময়মনসিংহে হাম রোগীর চাপ বাড়ছে, এক দিনে ভর্তি ৩৬ পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি সংকটে বিকল্প পথের আহ্বান, সরকারের কাছে ১৩ দফা সুপারি হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ‘মুজিবনগরে সরকার গঠন না হলে আমরা স্বাধীনতা আনতে পারতাম না’ মমেক ছাত্রাবাসে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ২, গুরুতর একজন ঢাকায় রেফার; আটক ১

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 116
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। তবে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ আয়োজনের। মে মাসে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে ৫ ম্যাচের সিরিজ খেলতে। এমন খবর প্রকাশ হয়েছিল আগেই। এবারে সেই সিরিজের সূচি প্রকাশ করল পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে শুরু হবে এই সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৭ মে। এই দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। আর এই দুই ম্যাচ দিয়ে ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২০০৮ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত আছে এই স্টেডিয়ামে।

ইকবাল স্টেডিয়ামের সবশেষ সেই ম্যাচেও ছিল বাংলাদেশ। ১৭ বছর পর ফয়সালাবাদে প্রত্যাবর্তনের ম্যাচেও থাকবে টাইগারদের নাম।

৫ ম্যাচ সিরিজের পরের তিন ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়।

প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় এটিকে।

দুই দেশের মধ্যেকার পরের সিরিজ জুলাই মাসে। এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরের। এই সিরিজে তিনটি ‍টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিষয়ে বিসিবি ও পিসিবির সভাপতি গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে আলোচনা করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের

আপডেট সময় : ১০:৫৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫