সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহের ধোবাউড়ায় ৫৪৯ বোতল মদসহ তিনজন আটক
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 101
ময়মনসিংহের ধোবাউড়ায় ৫৪৯ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ভোরে উপজেলার কলসিন্দুর ঘাটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
ধোবাউড়া থানার উপপরিদর্শক সাকিব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ঐএলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ৫৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় পিকআপ ভ্যানসহ জাহাঙ্গীর, তানজিমুল ও সাইদুল কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে এসব অবৈধ মাদক দেশের বিভিন্ন জায়গায় কেনাবেচা করে আসছিল। আটককৃত মাদকের বাজার মূল্য প্রায় ১১ লক্ষ ৪৬ হাজার টাকা বলেও জানায় পুলিশ।










