ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদাবর থানা যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবিত তালিকা জমা দিলেন এস এম নুরুল ইসলাম বাবু ———: যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার নিয়োগ বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

ময়মনসিংহে জ্বালানি সংকট: ৫০ পাম্পের মধ্যে খোলা মাত্র ২০–২৫টি, লাইনে ভোগান্তি, কালোবাজারির অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 133
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহে তীব্র জ্বালানি সংকটে বিপাকে পড়েছেন যানবাহনচালকরা। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে ডিজেল থাকলেও পেট্রোল ও অকটেনের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।
জানা গেছে, জেলার প্রায় ৫০টি ফিলিং স্টেশনের মধ্যে বর্তমানে খোলা রয়েছে মাত্র ২০ থেকে ২৫টি। খোলা থাকা স্টেশনগুলোতেও প্রতিদিন সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদামতো জ্বালানি।
ময়মনসিংহ টাউন হল মোড়ের একটি অটোমোবাইল পাম্পে নির্দিষ্ট করে মাত্র ৫০০ টাকার অকটেন দেওয়া হচ্ছে। এতে সকাল থেকেই সেখানে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। অন্যদিকে, পুলিশ লাইন পেট্রোল পাম্প বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে সাধারণ গ্রাহকদের।
এদিকে, কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে—ঘুষের বিনিময়ে ফিলিং স্টেশন থেকে ড্রাম ভর্তি করে জ্বালানি সংগ্রহ করা হচ্ছে। পরে সেই তেল খোলা বাজারে লিটারপ্রতি প্রায় ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, “পাম্পে তেল নেই বলা হলেও বাইরে বেশি দামে ঠিকই পাওয়া যাচ্ছে।”
জ্বালানি সংকটের প্রভাব পড়েছে সব ধরনের পরিবহনে। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে মালবাহী ট্রাক, মোটরসাইকেল ও গণপরিবহন—সবখানেই দেখা দিয়েছে অচলাবস্থা। দেশের বিভিন্ন জেলার সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের কেন্দ্র হওয়ায় ময়মনসিংহে এই সংকটের প্রভাব জাতীয় পর্যায়েও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা—বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকেই জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে দেশের বাজারে।
তবে জেলা প্রশাসনের দাবি, ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে জ্বালানি সংকট: ৫০ পাম্পের মধ্যে খোলা মাত্র ২০–২৫টি, লাইনে ভোগান্তি, কালোবাজারির অভিযোগ

আপডেট সময় : ১০:০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬