ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদাবর থানা যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবিত তালিকা জমা দিলেন এস এম নুরুল ইসলাম বাবু ———: যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার নিয়োগ বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

রমনা পার্কের লেকে ডুবে এক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 115
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর রমনা পার্কের লেকে পড়ে ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ওয়াসিমুল জুতা খুলে রেখে হাত-মুখ ধুচ্ছিলেন। কিছুক্ষণ পর জুতাগুলো উপরে থাকলেও তাকে আর দেখা যাচ্ছিল না। পরে লেকে ভেসে ওঠার পর খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এসআই মিজানুর রহমান জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ওয়াসিমুল হক সাবেক এক সচিবের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রায় ৩০ বছর ধরে কোনো কাজ করতেন না। অনেক আগে তার স্ত্রী মারা গেছেন। কোনো সন্তান ছিল না। বর্তমানে তিনি মায়ের সঙ্গে নিউ ইস্কাটন গার্ডেনে থাকতেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রমনা পার্কের লেকে ডুবে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০২:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫