লালমনিরহাট কালীগঞ্জে র্যাব-১৩ এর অভিযানে ৯.২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৬:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 54
লালমনিরহাট কালীগঞ্জে র্যাব-১৩ এর অভিযানে ৯.২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০৮/০৪/২০২৬ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকার সময় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামস্থ ধৃত আসামি মোঃ মজিদুল ইসলাম এর বসতবাড়ির উত্তরদুয়ারী কক্ষে অভিযান পরিচালনা করে ৯.২ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ মজিদুল ইসলাম (৩২), পিতা-মোঃ মোসলেম উদ্দিন, সাং-চন্দ্রপুর, ৭নং ওয়ার্ড, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
৩। প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে লালমনমিরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।
৪। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত….
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩
তারিখঃ ০৮/০৪/২০২৬ খ্রিঃ।




















