ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

দুদকের ২ মামলা

সাবেক এমপি এনামুলের ব্যাংক হিসাবে ২২৪২ কোটি টাকা লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 127
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২২৪২ কোটি ৫৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক এবং তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি এনামুল হক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১৮ কোটি ৮ লাখ ২৮ হাজার ৯২ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি তিনি ও তার প্রতিষ্ঠানগুলোর নামে পরিচালিত ২২টি ব্যাংক হিসাবে ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে মোট ২২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

অন্যদিকে এনামুল হকের সহধর্মিণী তহুরা হকও তার স্বামীর সহায়তায় ৭ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৮২৭ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিজ নামে পরিচালিত দুটি ব্যাংক হিসাবে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ৩ কোটি ৪০ লাখ ১৬ হাজার ২৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এই মামলায় এনামুল হককেও আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুদকের ২ মামলা

সাবেক এমপি এনামুলের ব্যাংক হিসাবে ২২৪২ কোটি টাকা লেনদেন

আপডেট সময় : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫