ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

হালুয়াঘাটে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে শতাধিক হেক্টর ফসল তলিয়ে ক্ষতি চরম দুশ্চিন্তায় কৃষক, যোগাযোগ ব্যবস্থাও ঝুঁকিতে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 94
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি:ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাটে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বোরো ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন নিচু এলাকার শতাধিক হেক্টর জমি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
উপজেলার মাজরাকুড়া, কড়ইতলী, সংড়া ও মহিষলেটি গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে চলে গেছে। স্থানীয়রা জানান, হঠাৎ ঢলের কারণে ধান, ভুট্টা, ঝিঙা, শশা ও বেগুনের ক্ষেত তলিয়ে যায়। পাশাপাশি কয়েকটি পুকুরের মাছও ভেসে গেছে, যা কৃষকদের আর্থিক ক্ষতির মাত্রা আরও বাড়িয়েছে।
এদিকে মাজরাকুড়া স্কুলের পেছন দিয়ে কুমারগাতি যাওয়ার সড়কের প্রায় ২০ থেকে ৩০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় স্থানীয় যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এ পর্যন্ত প্রায় ২৪৫ হেক্টর জমির ফসল আংশিক এবং প্রায় ৭০ হেক্টর সম্পূর্ণভাবে পানির নিচে নিমজ্জিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, ২ নম্বর জুগলী ইউনিয়নের সংড়া গ্রামের কৃষকরা অভিযোগ করেছেন, এলাকায় ধান কাটার যন্ত্র (হারভেস্টার) সংকট দেখা দিয়েছে। বর্তমানে যে অল্প কয়েকটি মেশিন রয়েছে, সেগুলোর ভাড়া একরপ্রতি ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। ফলে সময়মতো ধান কাটতে না পেরে তারা চরম বিপাকে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত হারভেস্টার সরবরাহ, ভাড়া নিয়ন্ত্রণ এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ আকার ধারণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হালুয়াঘাটে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে শতাধিক হেক্টর ফসল তলিয়ে ক্ষতি চরম দুশ্চিন্তায় কৃষক, যোগাযোগ ব্যবস্থাও ঝুঁকিতে

আপডেট সময় : ০৫:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬