পুরান ঢাকায় বেগম খালেদা জিয়া ও কোকো সহ বিএনপির চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 106
আরাফাত রহমান কোকো ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ এশা পুরান ঢাকার ঐতিহ্যবাহী নবাববাড়ি জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ঢাকার সাবেক মেয়র আলহাজ্ব সাদেক হোসেন খোকা, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, ৭৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এম. এ. সামাদ এবং খাজা আয়াজুর রহমান আয়াজ মিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবাববাড়ি জামে মসজিদের খতিব মুফতি শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও নিয়মিতভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।। নবাববাড়ি ইউনিট বিএনপির উদ্যোগে আয়োজিত হয়। ইউনিট সভাপতি খাজা শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক শওকত আলী, শাহীন শিকদার ও তালিম হোসেন খান।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।




















