ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাটারায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, ১৬ জনের নাম উল্লেখসহ আসামি কৃষি শিক্ষায় সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে বাকৃবির চুক্তি ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড *দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এবারের বাজেট নারী ও শিশু-বান্ধব ঘোষণায় কেরানীগঞ্জে নারীদের আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন পোশাক পল্লী সমিতির সভাপতি হাজী আনোয়ারায় হোসেন। এইচএসসি পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু জমির বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও মোবাইলসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার

রাণীশংকৈলে ৩৩তম বৈশাখী সাংস্কৃতিক মেলার শুভ উদ্বোধন

রিপোর্ট: এম মাসুদ রানা, সাংবাদিক, এশিয়ান টিভি ও নির্বাহী সম্পাদক, দৈনিক জাতীয় খবর
  • আপডেট সময় : ০৯:৫৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 129
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩৩তম বৈশাখী সাংস্কৃতিক মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ ও গ্রামীণ ঐতিহ্যকে ঘিরে আয়োজিত এ মেলাকে কেন্দ্র করে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সোমবার রাত ৯টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বৈশাখী সংগীত পরিবেশন ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। এ সময় ঢোল, বাঁশি ও লোকজ বাদ্যের তালে তালে বাংলা সংস্কৃতির নানা উপস্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান জাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও প্রফেসর জনাব মোঃ শাহজাহান আলী। এছাড়াও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৈশাখী মেলা বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য তুলে ধরতেই এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম।

মেলায় বিভিন্ন স্টলে গ্রামীণ হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, বাঁশ ও বেতের পণ্য, লোকজ খাবার এবং শিশুদের খেলনার সমাহার দেখা যায়। এছাড়াও নাগরদোলা, পুতুল নাচ ও লোকসংগীত দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাণীশংকৈলে ৩৩তম বৈশাখী সাংস্কৃতিক মেলার শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৯:৫৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬