ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

দুই বড় ম্যাচের আগে বার্সেলোনায় সুখবর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 148
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্টর মিলানের বিপক্ষে ম্যাচ দিনদুয়েক পরেই। সেই ম্যাচের ৫ দিন পর নামতে হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। বার্সেলোনার উড়ন্ত মৌসুমের সবচেয়ে বড় দুই ম্যাচের আগে সময় আছে কেবল আর ১ সপ্তাহ। এই দুই ম্যাচে জয় পেলে লিগ শিরোপার পথে যেমন অনেকটাই এগিয়ে যাবে ব্লু-গ্রানারা। তেমনি চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে।

পুরো মৌসুমে দারুণ ছন্দে থাকা বার্সেলোনা তাই এই দুই ম্যাচে নিজেদের পা হড়কাতে চাইবে না কোনোভাবেই। আর প্রকৃতিও যেন সায় দিয়েছে কাতালুনিয়ান দলটার হয়ে। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল দ্বিতীয় লেগের আগেই সুস্থ হয়ে উঠেছেন মূল স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।

পোল্যান্ডের এই স্ট্রাইকার পুরো মৌসুমেই বার্সার জার্সিতে প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়িয়েছেন। লামিনে ইয়ামাল এবং রাফিনিয়ার সঙ্গে লেভানডফস্কির ত্রয়ী ব্লু-গ্রানাদের সাফল্যের বড় চাবিকাঠি হয়েই ছিল। তবে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়েই ইনজুরিতে পড়েন তিনি। ১৯ এপ্রিল সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে বাম পায়ে মাংসপেশির ইনজুরিতে পড়েছিলেন লেভা।

যে ইনজুরির কারণে মিস করেছেন ইন্টার মিলানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচটা। সেই ম্যাচে বার্সেলোনা অবশ্য দারুণ এক কামব্যাকে ম্যাচ ড্র করেছে ৩-৩ গোলে। তবে দ্বিতীয় লেগ আর রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে তাকে দরকারই হতো বার্সার। সেটা হয়েছেও বটে। রোববার দলের অনুশীলনে ছিলেন রবার্ট লেভানডফস্কি। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এমন খবরই নিশ্চিত করেছে।

যদিও তাদের ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাতে (বাংলাদেশ সময়) ইন্টার মিলানের বিপক্ষে শুরুর একাদশে থাকার খুব একটা সম্ভাবনা নেই লেভার। ম্যাচের প্রয়োজন বিবেচনায় শেষদিকে দেখা যেতে পারে তাকে। তবে ১১ তারিখ রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরু থেকেই মাঠে থাকতে পারেন পোলিশ এই স্ট্রাইকার।

এদিকে রবার্ট লেভানডফস্কিকে সুখবর এলেও আরেক ফুটবলার আলেহান্দ্রো বালদেকে নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে বার্সেলোনার। ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচেও বালদে থাকছেন না সেটা একপ্রকার নিশ্চিতই বলা চলে। এমনকি রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচটাও মিস করতে পারেন তরুণ এই লেফটব্যাক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই বড় ম্যাচের আগে বার্সেলোনায় সুখবর

আপডেট সময় : ০২:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫