বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা বিসিবির
বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা বিসিবির
- আপডেট সময় : ১১:৫৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 217
আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল। তিন ওয়ানডে এবং তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের জন্য আজ মঙ্গলবার সময়সূচি ঘোষণা করেছে বিসিবি।
আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট।
‘ভারত সফরে আসতে পারায় আমরা ভাগ্যবান, অনেক কিছু শেখা হয়েছে’
বাংলাদেশকে ভালো দলের কাতারে রাখছেন না ভারতের সাবেক পেসার
বাংলাদেশ ম্যাচে বাজে আউটফিল্ড থাকায় শাস্তি পেল ভারতের মাঠ
বিজ্ঞাপন
এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। ওয়ানডে শেষে প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।
এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই বাংলার মাঠে। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আর এই সিরিজটি বেশ জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল। দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও ম্যাচ শুরুর সময় এখনো নিশ্চিত করা হয়নি।
- বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু
১৭ আগস্ট ১ম ওয়ানডে মিরপুর
২০ আগস্ট ২য় ওয়ানডে মিরপুর
২৩ আগস্ট ৩য় ওয়ানডে চট্টগ্রাম
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু
২৬ আগস্ট ১ম টি-টোয়েন্টি চট্টগ্রাম
২৯ আগস্ট ২য় টি-টোয়েন্টি মিরপুর
৩১ আগস্ট ৩য় টি-টোয়েন্টি মিরপুর
এসএইচ/এফআই
বাংলাদেশ ক্রিকেট
ভারতীয় ক্রিকেট
বাংলাদেশ ভারত ক্রিকেট সিরিজ

























