ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ভারতীয়’র পরিবর্তে আইপিএলে ডাক পেলেন বিদেশি অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 123
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান অষ্টাদশ আসরের প্রায় অর্ধেক শেষ হতে চলল। তবে এখনও পরিবর্তন আসছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে। সেটি অবশ্য যৌক্তিক কারণে, চোটের কারণে ছিটকে পড়াদের জায়গায় নতুন ক্রিকেটার নিচ্ছে দলগুলো। তবে ভারতীয় ক্রিকেটারের জায়গায় বিদেশি কাউকে ডাকতে তেমন দেখা যায় না। চেন্নাই সুপার কিংস সেই পথে হেঁটেছে।

চলতি আইপিএলে গুরজাপনিত সিংকে দলে নিয়েছিল আইপিএলের সর্বোচ্চ পাঁচবারের শিরোপাধারী দলটি। যদিও কোনো ম্যাচের একাদশে জায়গা হয়নি তার। এরই মাঝে চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন তামিলনাডুর এই পেসার। এবারের নিলামে গুরজাপনিতকে চেন্নাই ২.২ কোটি রুপিতে দলে নিয়েছিল। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’খ্যাত (এবি ডি ভিলিয়ার্স) তরুণ তারকা দেয়াল্ড ব্রেভিসকে নিয়েছে তারা। প্রোটিয়া এই অলরাউন্ডারেরও পারিশ্রমিক ২.২ কোটি রুপি।

এর আগে অবশ্য নভেম্বরে ২০২৫ আইপিএলের মেগা নিলামে ব্রেভিসকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। যেখানে তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। এরপর গত কয়েক মাসে দারুণ ফর্মে ছিলেন ব্রেভিস। ডানহাতি এই ব্যাটার সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ওয়ানডে এবং প্রথম শ্রেণির ক্রিকেট শেষ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে। ২১ বছর বয়সেই খেলার ধরনের কারণে তার নামের পাশে ‘বেবি এবি’ জুড়ে গেছে স্বদেশি কিংবদন্তি ডি ভিলিয়ার্সের নামে।

২০২৩ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্রেভিস। যদিও সেখানে বলার মতো কিছু করতে পারেননি। সবমিলিয়ে তিনি ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৭৮৭ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ১৬২ রানের। এর আগে আইপিএলের ২০২২ ও ২০২৪ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ব্রেভিস। ১০ ম্যাচে তিনি ২৩ গড় এবং ১৩৪ স্ট্রাইকরেটে ২৩০ রান এবং এক উইকেট নিয়েছেন।

এদিকে, নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০–তেও মুম্বাই ফ্র্যাঞ্চাইজি এমআই কেপটাউনের হয়ে খেলেন ২১ বছর বয়সী এই প্রোটিয়া ক্রিকেটার। যেখানে এমআই কেপটাউনের প্রথম শিরোপা জয়ের পথে ব্রেভিস ষষ্ঠ সর্বোচ্চ ২৩০ রান করেন। তার স্ট্রাইকরেট ছিল দুর্দান্ত, ১৮৪। ফাইনালে খেলেছিলেন ১৮ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস। বড় বাউন্ডারি এবং প্রায় সবদিকে শট খেলার দক্ষতা ব্রেভিসকে ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাপক পরিচিতি দিয়েছে। এ ছাড়া সিপিএল, এমএলসিতেও খেলেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারতীয়’র পরিবর্তে আইপিএলে ডাক পেলেন বিদেশি অলরাউন্ডার

ভারতীয়’র পরিবর্তে আইপিএলে ডাক পেলেন বিদেশি অলরাউন্ডার

আপডেট সময় : ০১:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫