ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার নিয়োগ বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার।

শক্তিশালী’ জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপছে বাংলাদেশ

‘শক্তিশালী’ জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 117
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা… প্রতিটি ম্যাচই আন্তর্জাতিক ম্যাচ– সিলেটে ম্যাচ শুরুর আগে জিম্বাবুয়ে চ্যালেঞ্জ জানাতে পারে, এমন একটা আভাস দিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। মাঠের ক্রিকেটে তার দলের সতীর্থরা যেন সেই কথার মান রাখতেই বেশ ব্যস্ত। সিলেট টেস্টের প্রথম দিনে শীর্ষ ব্যাটারদের প্রত্যেকেই হতাশ করেছেন দর্শকদের।

স্কোরবোর্ডে ভদ্রস্থ পুঁজি করার আগেই সাজঘরে ফিরছেন বাংলাদেশের ব্যাটাররা। শেষ ১৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে রীতিমত কাঁপছে টাইগারদের ব্যাটিং লাইনআপ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান। ব্যাটারদের আসা যাওয়ার এই মিছিলে একমাত্র বলার মতো অর্জন মুমিনুল হকের ৫৬ রানের ইনিংসটা।

লাঞ্চের আগে দুই উইকেট হারানো বাংলাদেশ বিপাকে পড়েছে পানি পানের বিরতির পর থেকে। জিম্বাবুয়ের বোলিংটাই যেন এখন বাংলাদেশের ব্যাটারদের কাছে রীতিমত দূর্বোধ্য।

শান্ত-মুমিনুল জুটিতে ফিফটির পর লাঞ্চে গেল বাংলাদেশ

সকালের আলোতে ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে খানিক চাপে পড়েছিল বাংলাদেশ। সেটা সামাল দিয়েছিল শান্ত এবং মুমিনুলের ৬৬ রানের জুটি। লাঞ্চের পর শান্ত আউট হলেন ব্লেসিং মুজারাবানির ফাঁদে পড়ে। শর্ট লেন্থ আর ফুল লেন্থের ধাঁধায় বিভ্রান্ত করেছিলেন বাংলাদেশ অধিনায়ককে। ৪০ রানে ফেরেন তিনি।

নতুন ক্রিজে আসা মুশফিকুর রহিম করেছেন মোটে ৪ রান। ওয়েলিংটন মাসাকাদজার একেবারেই নিরীহদর্শন বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন তিনি। খানিকবাদে সেই মাসাকাদজার বলে একইরকমের শট খেলে আউট হন মুমিনুল হক। যদিও আউটের আগে তুলে নেন আরও একটা ফিফটি। মুমিনুলের পর ক্রিজে এসে মিরাজ টিকলেন ৪ বল। মুজারাবানির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বাংলাদেশ সহ-অধিনায়ক।

এই মুহূর্তে ক্রিজে আছেন জাকের আলী অনিক এবং তাইজুল ইসলাম। চলছে প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শক্তিশালী’ জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপছে বাংলাদেশ

‘শক্তিশালী’ জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপছে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৩৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫